1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় বিচার পাইনি: জোনায়েদ সাকি

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় বিচার পাইনি: জোনায়েদ সাকি

খুনিদের বিচার করতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কোনো শহীদ পরিবারকে যেন বলতে না হয় আমরা বিচার পেলাম না।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় আন্দোলনে নিহতদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সকল হত্যার দোসর ও নির্দেশদাতারা কোথায় গেল। শুনতে পাচ্ছি তারা পালিয়ে গেছে, এখনও পালিয়ে যাচ্ছে। তারা কীভাবে আইনের মুখোমুখি না হয়ে পালিয়ে যাচ্ছে সরকারকে জবাব দিতে হবে। আমরা তাদের বিচারের মুখোমুখি দেখতে চাই।

তিনি বলেন, প্রশাসনে বসে থাকা ফ্যাসিস্টদের দোসররা খুনিদের আড়াল করার চেষ্টা করছে। তারা যেন এটা করতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বিচার করতে হবে, এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা।

সরকারকে দ্রুত শহীদদের তালিকা প্রস্তুতের আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, আমরা বিশ্বাস করি এ সরকার শহিদদের তালিকা প্রকাশ করবে। একজন শহিদের তালিকাও যেন বাদ না যায়। দল হিসেবে আমরা চেষ্টা করছি, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু সরকারের সক্ষমতা আছে।

জোনায়েদ সাকি বলেন, শহীদরা শুধু নাম নয়, একেকটি সম্ভাবনাময় জীবন। কী নিদারুণ যন্ত্রণা ভোগ করছে এই ছেলেরা। অন্তত ৫০০ যুবক চোখ হারিয়েছে। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়ে যেন ভাবতে না হয়। সেভাবে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। সেটার জন্য জনতার সংবিধান লাগবে। তার জন্য আইনের সংস্কার করতে হবে। এর মধ্যদিয়ে রাষ্ট্র গণতান্ত্রিক হবে। এ কাজগুলো অন্তর্বর্তী সরকারকে করতে হবে।

তিনি আরও বলেন, দেশের সকল স্তরের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ অধিকার চাইতে পারে এবং সরকারকে তা শুনতে হয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews