1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংস্কার নিয়ে যে দুই রোডম্যাপ চাইলেন জামায়াতের আমির

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

সংস্কার নিয়ে যে দুই রোডম্যাপ চাইলেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দুটি রোডম্যাপের কথা বলেছি। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের। কী কী বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন। আর দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘একটা রোডম্যাপ যদি সফল হয়, তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয়, দ্বিতীয়টার প্রয়োজনই নেই। ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এ ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক অংশীজন যারা আছেন, সিভিল সোসাইটি, অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে ঐকমত্যে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইমলাইনে সংস্কার হবে।’

তিনি বলেন, ‘এ কাজগুলো অন্তর্বর্তী সরকার যদি করে, তাহলে তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে; কিন্তু এখান থেকে যদি চুল পরিমাণ বিচ্যুতি তাদের ঘটে, তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা এ আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। আমরা আহ্বান জানাব, অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টি ডায়ালগ ওপেন করে এর একটি উপসংহারে উপনীত হবেন এবং তারা সেভাবে এগোবেন।’

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘যদি এই রোডম্যাপ ধরে সংস্কার এগোয়, আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না। একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটি সম্ভব। এটা যখন একটি পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে। আর দেরি করা যাবে না। কারণ, নির্বাচনের দিকে যাওয়া মানে গণতন্ত্রের দিকে ফিরে আসা। দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে। একটি টার্ম চালু করা হয়েছিল—উন্নয়নের গণতন্ত্র। দুনিয়ার কোথাও এটা শুনিনি। গণতন্ত্র গণতন্ত্রই, উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। এটা কোনো দয়া নয়।’

শফিকুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। কিন্তু সব প্রত্যাশা যদি একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারই পূরণ করে দেয়, তাহলে নির্বাচিত সরকারের দরকারটা কি; এবং তারা কি পারবে? এটা তাদের জবও না। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে। শেখ হাসিনা গত ১৫ বছরে শুধু দেশকে নয়, তার দলকেও ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দল আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দল পরিচালনার মতো কিংবা দলের হাল ধরার মতো একজন লোকও আওয়ামী লীগে নেই। কারণ, আওয়ামী লীগের গণতন্ত্রের চর্চা নেই। তারা ব্যক্তি বা পরিবারের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে।’

জামায়াতের আমির বলেন, ‘কেবলমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে। জামায়াতে ইসলামী গণতন্ত্র বোঝে এবং গণতন্ত্র বিশ্বাস করে। সে জন্যই জামায়াতে ইসলামীর নেতৃত্ব অন্য দলগুলোর মতো ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়।’

তিনি বলেন, ‘দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর বিশ্বাস ও আস্থা রেখে জামায়াতের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে, তবে দেশ থেকে পাচার হওয়া সব সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে আসবে।’

মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মুয়াযযম হোসেন, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া আইনজীবী হেলাল উদ্দিন, এস এম কামাল উদ্দিন, ইউসুফ আলী, আবদুর রাজ্জাক, সাইফুর রহমান, আবু বক্কর ছিদ্দিক বক্তব্য দেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews