1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে ১১দফা দাবী

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে ১১দফা দাবী

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করাসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবগঠিত সংগঠন ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’।খবর বাপসনিউজ ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সংবাদ সম্মেলন করে ৭১ সদস্যের সংগঠনটি।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম।

দফাগুলো হচ্ছে:১. শেখ হাসিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে।

২. আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব ‘রাজনৈতিক মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং সব প্রকার ‘হয়রানি’ বন্ধ করতে হবে।

৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাস্কর্য ভাঙচুর ও অবমাননাকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

৪. মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যবাহী ৩২ নম্বর বাড়িতে ‘ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের দেশদ্রোহী মামলার’ অধীনে বিচার ও শাস্তি দিতে হবে।

৫. সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ‘নির্যাতন, ভাঙচুর ও উৎপাতকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। সব নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও জোরদার পদক্ষেপ নিতে হবে।

৬. বাংলাদেশে ‘মৌলবাদী সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা’ বন্ধ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ ‘বিনষ্টকারীদের’ গ্রেপ্তার করতে হবে।

৭. শিক্ষকদের ‘অবমাননা ও জোরপূর্বক পদত্যাগ’ করানো বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ‘সুষ্ঠু পরিবেশ’ ফিরিয়ে আনতে হবে।

৮. ‘ছাত্র আন্দোলনের নামে’ সারাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৯. আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ‘নিষিদ্ধ করার ষড়যন্ত্র’ বন্ধ করতে হবে এবং দলীয় কর্মসূচি পালনের নিরাপত্তা দিতে হবে।

১০. বাংলাদেশে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই অসাংবিধানিক অবৈধ’ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে।

১১. শেখ হাসিনাকে ‘বাদ দিয়ে’ বাংলাদেশে কোন নির্বাচন করা যাবে না।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মিসবাহ আহমেদ, জামাল হোসেন, সাখাওয়াত হোসেন চঞ্চল, জামাল হোসেন,

হুমায়ুন আহমেদ চৌধুরী, সেবুল মিয়া, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, সাদেকুর রহমান, হেলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, জামাল আহামেদ, রিন্টু লাল দাস ও রহিমুজ্জামান সুমন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews