1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র সহ আহাদ শেখ(৩৫) ও শহীদুল্লাহ শেখ(৩২) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।সোমবার(২৩ সেপ্টেম্বর) দিনগত ভোরে উপজেলার বুড়িখালী গ্রামে থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। আহাদ শেখ ও শহীদুল্লাহ শেখ উপজেলার বুড়িখালী গ্রামের কিবরিয়া শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার বুড়িখালি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ বিদ্যমান। যার একটির নেতৃত্ব দেন পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেন ধলা। তার পক্ষটি আওয়ামী লীগের সমর্থিত দল হিসেবে পরিচিত। অন্যদিকে বিএনপি সমর্থকদের নিয়ে একটি গ্রুপের নেতৃত্ব দেন মাকসুদ শেখ। আওয়ামী লীগ সরকারের আমলে ওই এলাকায় জামাল হোসেন ধলার গ্রুপটি শক্তিশালী ছিল। কিন্তু সরকার পতনের পর বিএনপির গ্রুপটি চাঙ্গা হয়ে ওঠে। 

একপর্যায়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বুড়িখালি এলাকায় বিএনপির একটি অফিসের উদ্বোধন করেন সমর্থকরা। এ নিয়ে সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি সমর্থক আমিনুর গাজী ও হেকমত শেখ গুরুতর আহত হন। উদ্ধার করে তাদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালিয়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে থানায় দুইটি মামলা করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সেনাবাহিনী অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার করার পাশাপাশি তাদের বাড়ি থেকে ২টি রামদা, ১টি চীনা কুড়াল, ১টি হাতুড়ি ও ১টি ফুলোচিসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews