২৪ সেপ্টেম্বর মঙ্গলবার নড়াইল জেলার সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
পুলিশ সুপার প্রথমে সদর থানা পরিদর্শনকালে থানার অফিসার-ফোর্স ও থানার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেন।
্এর পর সদর পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ি চত্বর ঘুরে দেখেন।
এ সময় পুলিশ সুপার ফোর্সদের আবাসন ব্যারাক, খাবার মেস সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply