1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেনন, ইনু ও মামুনকে 

  • রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেনন, ইনু ও মামুনকে 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে নতুন করে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে রাজধানীর তেজগাঁও থানার রমিজ উদ্দিন আহমদ ও তাহিদুল ইসলাম হত্যা মামলায় এ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলা দুটির তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর এ আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, গত ৪ আগস্ট তেজগাঁও থানার আওতাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রমিজ উদ্দিন আহমদ নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহত রমিজ উদ্দিনের বাবা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

একই এলাকায় ওই আন্দোলনে অংশগ্রহণ করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম। তিনিও গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার ভাই তারিকুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ দুই মামলাতেই রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এর চারদিনের মাথায় ২৬ আগস্ট গ্রেপ্তার হন জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন গত ৩ সেপ্টেম্বর।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews