1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ড. ইউনূস নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

ড. ইউনূস নিউইয়র্কে আসছেন ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল হয়েছে। জাতিসংঘে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেট  এর আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল।

এজন্য ম্যানহাটনের ম্যারিয়ট মাকুইস হোটেলের ৬০০ লোকের আসন বিশিষ্ট বল রুম ভাড়া করা হয়েছিলো। মূলত: বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের পক্ষ থেকেই এই আয়োজন চলছিলো বলে সংশ্লিস্ট সূত্রে জানা যায়। খবর বাপসনিউজ”র।

কিন্তু ড. ইউনূসের অনাগ্রহের কারনেই তা বাতিল করা হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। তাছাড়া ড. ইউনূসের নিউইয়র্ক আগমনের দিন-তারিখও পিছিয়ে গেছে। আগে বলা হয়েছিলো ২২ সেপ্টেম্বর রোববার তিনি নিউইয়র্ক আসবেন। নতুন সিডিউল মোতাবেক তার নিউইয়র্ক আগমনের তারিখ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার।

ঢাকার দায়িত্বশীল সূত্র জানায়, এই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ঢাকায় বিতর্কিত নানা ম্যাসেজ যাওয়ায় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবর্ধনার ব্যাপারে অনাগ্রহ প্রকাশের পাশাপাশি জাতিসংঘে প্রধান উপদেষ্টার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে ঢাকা থেকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সময়ের স্বল্পতার কারণে তা বাতিল করা হচ্ছে।

সূত্র মতে, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ত্যাগের পর ড. ইউনূসের  নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার দেশের মৌলিক সংস্কার কর্মকান্ড নিয়ে ব্যস্ত। এরই মধ্যে জাতিসংঘের অধিবেশনে যোগদান দেশের জন্য বড় একটি বিষয়।

পাশাপাশি দেশ-বিদেশে শেখ হাসিনা সরকারের প্রশাসনিক বিন্যাস বহাল থাকায় কোন কোন মহল থেকে ‘স্যাবোটাজ’, অবিশ্বাস, নিরাপত্তাহীনতা প্রভৃতি বিষয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের গোচরীভূত হয়েছে।

অপরদিকে কনস্যুলেট আর মিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানেচ্ছু প্রবাসীদের নামের বহরে একদিকে কনস্যুলেট যেমন বিব্রত তেমনী কে কোন মতের বা পথের, বা কোন রাজনৈতিক দলের সমর্থক তা নিয়েও কনস্যুলেট বিব্রত। ড. ইউনূসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য হাজারোধিক প্রবাসীর নামের লিস্ট বিভিন্ন মাধ্যমে কনস্যুলেটে জমা পড়েছে বলে সংশ্লিস্ট একটি সূত্রে জানা গেছে।

এরমধ্যে একজনের নাম একাধিকবার রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার,সকল সহযোগী অংগ সংগঠন সহ আরো অনেক সংগঠন  ‘নিউইয়র্কে ড. ইউনূস অবাঞ্ছিত আর প্রতিবাদ সমাবেশ’ কর্মসূচীতে বিব্রতকর কারণ হিসেবেও দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews