1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এসএম সুলতানের চলে যাওয়ার ২৮ বছর

  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে কোরআনখানি, তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চিত্রা নদীতে শিশুদের নৌকা ভ্রমণ, শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী, বিশিষ্ট শিল্পীদের চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এসব অনুষ্ঠান শিশুস্বর্গ মিলনায়তন, নড়াইল শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এবং শিল্পী সুলতানের হাতে গড়া লাল বাউল সম্প্রদায় চত্বরে অনুষ্ঠিত হবে।

এসএম সুলতানের জন্ম ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে। তুলির আঁচড়ে দেশ, মাটি, মাটির গন্ধ আর ঘামে ভেজা মেহনতী মানুষের সঙ্গে নিজেকে একাকার করে সৃষ্টি করেছেন বিখ্যাত সব ছবি। ১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তৎকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভাদর দালি, পলক্লি, কনেট ও মাতিসের ছবির সঙ্গে তাঁর ছবি প্রদর্শিত হয়। বরেণ্য এই শিল্পী ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।এসএম সুলতানের আজীবনের লালিত স্ব্বপ্ন ছিল শিশুদের নিয়ে। নিজ উদ্যোগে চিত্রা নদীর পাড়ে শিশুস্বর্গ নির্মাণকাজে হাত দেন। সেখানে নির্মাণ করেন ভাসমান শিশুস্বর্গ নামে একটি নৌকা। তাঁর ইচ্ছা ছিল এ নৌকায় করে শিশুদের সঙ্গে নিয়ে প্রকৃতি দেখবেন। শিশুরা হবে প্রকৃতির সঙ্গে পরিচিত। আঁকবেন প্রকৃতির ছবি। কিন্তু তাঁর সেই সাধ পূর্ণ হওয়ার আগেই ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews