1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড , জনদুর্ভোগ

  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড , জনদুর্ভোগ

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টাকা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গায়। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান সমাজের চিত্র টিভি নিউজকে জানান, রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭ দশমিক ১ মিলিমিটার।

গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩৩ দশমিক ৮ মিলিমিটার, দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৪ মিলিমিটার, বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩ দশমিক ৮ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৭ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে টানা বৃষ্টি শুরু হয় এ জেলায়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টি ও বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে জেলার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট তলিয়ে গেছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

সমাজের চিত্র টিভির খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।জমির আলী নামের এক দিনমজুর বলেন, টানা বর্ষণে বাড়িতেই থাকতে হচ্ছে। কাজে যেতে পারছি না। তাই আয়ও হয়নি। মিথুন মিয়া বলেন অতিরিক্ত বৃষ্টির কারণে ঘর থেকে মানুষ ঠিক মতো বাহির হতে পারছেনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews