1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চৌগাছা উপজেলা বিএনপি’র নির্বাচনে এম এ সালাম সভাপতি ও মাসুদুল হাসান সেক্রেটারি নির্বাচিত

  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছা উপজেলা বিএনপি’র নির্বাচনে এম এ সালাম সভাপতি ও মাসুদুল হাসান সেক্রেটারি নির্বাচিত

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এম এ সালাম ও সাধারন সম্পাদক পদে সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদুল হাসান পূর্ণ প্যানেলসহ বিজয়ী হয়েছেন। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের ডিভাইন সেন্টারে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষনা করা হয়।

প্রাপ্ত ফলাফলসুত্রে জানা যায়, সভাপতি পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৭২টি। এর মধ্যে এম এ সালাম ৪০৬ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম পেয়েছেন ৩শ ৬২ ভোট। তবে সভাপতি পদে ৪টি ভোট বাতিল বলে গন্য হয়েছে। সাধারন সম্পাদক পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৬৯টি। এর মধ্যে মাসুদুল হাসান ৪৫১ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার পেয়েছেন ৩১৫ ভোট। তবে সাধারন সম্পাদক পদে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১৪৬৭। এর মধ্যে এডভোকেট আলীবুদ্দিন খান ৪৬১ভোট ও মোস্তাফিজুর রহমান মোস্তাক ৪০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া তাঁদের নিকটতম প্রতিদ্বন্দী শরিফুল ইসলাম ৩২৮ ভোট ও বি এম আজিমউদ্দিন পেয়েছেন ২৭০ ভোট। এসময় সাংগঠনিক সম্পাদক পদে ৮টি ভোট বাতিল বলে গন্য হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব ও চৌগাছা উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, এ নির্বাচনের মেয়াদকাল থাকবে ২ বছর। নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৫টি ভোট বাতিল বলে গন্য হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নার্গিস বেগম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক সদস্য ও নির্বাচন কমিশনার একে শরিফুদ্দৌলা ছোটলু, আহবায়ক সদস্য ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। থানা বিএনপির দায়িত্ব প্রাপ্ত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ মিজানুর রহমান খান পুরো নির্বাচন প্রক্রিয়াটির সমন্বয় করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews