1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেফতার

  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ ছেলে গ্রেফতার

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক কেনার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে।শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার নিজ বাড়ি থেকে নিহত আব্দুস সোবহানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম শিশির আহম্মেদ। দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ৩ সেপ্টেম্বর দুপুরে নিহত আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধার ভাতা তোলেন। ওই দিন রাতেই তার ছেলে শিশিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরের দিন বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে ঝগড়া চলে। ওই দিন মাঝ রাতে আব্দুস সোবহানের চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর থেকে সোবহানকে বাইরে দেখেনি ওই এলাকাবাসী।

সবশেষে শনিবার দুপুরে বাড়ির দুতলা থেকে পচা গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাইয়ের মেয়ে গুলশান আরা জানান, তার চাচাতো ভাই শিশির বখাটে ও নেশাগ্রস্থ ছিলেন। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে শনিবার দুপুরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোবহানের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শিশিরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews