1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গাংনীতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে হুমকি 

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

গাংনীতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট রেখে হুমকি 

মেহেরপুরের গাংনীর চৌগাছা গ্রামের জয়নাল আবেদীনের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু এবং প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশ তা উদ্ধার করে থানায় নেয়।

জানা গেছে, দুপুরে জয়নাল আবেদীনের দোকানের কর্মচারীরা বাড়ির সামনে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। চিরকুটে এক মাসের মধ্যে জয়নালের জীবন শেষ হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার রাতে জয়নালের প্রতিবেশী বিশ্বাস বাড়ির জহিরুল ইসলাম মিঠুর বাড়ির গেটের সামনে থেকে কাফনের কাপড়ের একটি টুকরো ও লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, জয়নাল বস্তা ভাণ্ডার নামে তার ব্যবসা প্রতিষ্ঠান। চৌগাছা গ্রামের মেইন রাস্তার পাশে দোতলা ভবনের উপরে তিনি সপরিবারে বাস করেন।

নিচের তলা বস্তার গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। এ বাসার গেটের সামনে বোমা সদৃশ বস্তু এবং চিরকুট দেখতে পান তার দোকানের কর্মচারীরা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এগুলো উদ্ধার করা হয়েছে। ভয় ভীতি দেখিয়ে কেউ স্বার্থ হাসিল করতে চাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews