টানা তিন মাসের নিষেধাজ্ঞার পর আজ রোববার থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এদিন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।
শনিবার (৩১ আগস্ট) সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টানা তিন মাস বন্ধ থাকায় সুন্দরবনের প্রাণ-প্রকৃতি আগের তুলনায় সজীব হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। বনজীবী ও দেশি-বিদেশি দর্শনার্থীরা অনুমতি নিয়ে রোববার ভোর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন।
তবে বৈধভাবে প্রবেশ করে হরিণ শিকার অথবা কোনো ধরনের অপরাধে যাতে কেউ যুক্ত হতে না পারেন, সে জন্য বন বিভাগ সতর্ক রয়েছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply