1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছয় লেনের মধুমতী সেতু, উদ্বোধন ১০ অক্টোবর

  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

দক্ষিনাঞ্চালের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন মধুমতী সেতু উদ্বোধন হবে ১০ অক্টোবর। নড়াইলের লোহাগড়ার কালনা পয়েন্টে ‘মধুমতী সেতু’ উদ্বোধনের দিন থেকেই সেতুতে চলবে গাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি সেতু উদ্বোধন করবেন বলে জানা গেছে।

উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (পিডি) শ্যামল ভট্টাচার্য।

তিনি বলেন ১০ অক্টোবর প্রধানমন্ত্রী কালনা পয়েন্টের ‘মধুমতী সেতু’ ও নারায়ণগঞ্জের ‘শীতলক্ষা সেতু’ একই সঙ্গে উদ্বোধন করবেন। তবে কখন উদ্বোধন হবে তা এখনও নিশ্চিত হয়নি। দিনের প্রথমভাগে হওয়ার সম্ভবনা রয়েছে।

এদিকে, অপেক্ষার প্রহর শেষে হয়ে দৃষ্টিনন্দন এ সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু। এ সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত ২২ সেপ্টেম্বর মধুুুমতি সেতু পরিদর্শনে আসেন। সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেছিলেন, অক্টোবর মাসের যেকোন দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন,তবে তারিখ ও সময় নির্ধারণ করবেন তিনি।

জানা গেছে , মূল সেতু ও সংযোগ সড়কের সব কাজ শেষ হয়েছে। সেতুর মূল অংশের ল্যাম্পপোস্ট বসানো প্রায় শেষ হয়েছে। টোল প্লাজার আটটি বুথে যন্ত্রপাতি বসানোর প্রস্তুতি চলছে। কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী  আশরাফুজ্জামান বলেন, সেতুতে ল্যাম্পপোস্ট দুই-তিনদিনের মধ্যেই বসানো শেষ হবে।

টোল প্লাজার সামান্য কিছু কাজ বাকি আছে, যা উদ্বোধনের আগেই শেষ হবে। গাড়ি চলার জন্য পুরোপুরি প্রস্তত সেতুটি।

এছাড়া, শুক্রবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানো শেষে ফেরার পথে বিকেলে মধুমতি সেতু (কালনা) ও মধুমতি নদী দর্শন করার কথা রয়েছে।নিউজ বিডি ২৪ লাইভ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews