1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালদ্বীপে কোটি টাকার সমপরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

মালদ্বীপে কোটি টাকার সমপরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

মালদ্বীপ থেকে দেশে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশি আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৮১ হাজার ৩০ ডলার জব্দ করেছে ওই দেশের কাস্টম কর্মকর্তারা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা।

রোববার (২৫ আগস্ট) দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।জানা যায়, শামীম ইসলাম সাগর একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে ধরা হয়।

এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটির সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন তারা। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কর্নফ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়। বেশ কয়েকটি বান্ডিলে ভাগ করা ডলারগুলোর ওপর বিভিন্ন নামের ট্যাগ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা জড়িত।

এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে।

মালদ্বীপের আইন অনুযায়ী, একজন প্যাসেঞ্জার তার সঙ্গে করে বিশ হাজার ডলার পর্যন্ত নিতে পারবেন। কাস্টম ডিক্লারেশনের মাধ্যমে এর চেয়েও বেশি ডলারও নেওয়া যায় অবশ্য। তবে, সেক্ষেত্রে সেখানকার সরকার নির্ধারিত ট্যাক্স পরিশোধ করতে হয়।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews