1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় বিএনপি অফিস ভাংচুরের দুটি মামলায় শেখ পরিবারের ৪ ভাই, মেয়র-এমপিসহ অভিযুক্ত ২১৫

  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

খুলনায় বিএনপি অফিস ভাংচুরের দুটি মামলায় শেখ পরিবারের ৪ ভাই, মেয়র-এমপিসহ অভিযুক্ত ২১৫

খুলনায় বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ পরিবারের ৪ ভাইসহ ২১৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ইকরাম মিন্টু। দুটি মামলার বেশিরভাগ আসামি একই ব্যক্তি।

মামলায় অভিযুক্তদের মধ্যে শেখ পরিবারের সদস্য শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু রয়েছেন। এছাড়া, মামলায় খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক,

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির ১৫ জন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়।

শেখ দবিরের দায়ের করা মামলায় ১১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

কাজী ইকরাম মিন্টুর মামলায় ১০৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।এ বিষয়ে খালিশপুর থানার ওসি জানান, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews