1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় আওয়ামী লীগের সভাপতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

  • শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

উখিয়ায় আওয়ামী লীগের সভাপতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন সারাদেশের ন্যায় উখিয়ায় ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ঐদিন দলীল কার্যালয দোকান পাটে হামলা ভাংচুর ও লোটপাট হয়।এতদিন পর পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সক্রিয় হওয়ায় মামলাটি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়,উখিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য অপসারিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৩১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১০০/১৫০ জনের (অজ্ঞাতসহ) বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নম্বর ২৪-২১/০৮/২০২৪।

সদরের রাজাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বাদী হয়ে বুধবার রাতে (২১ আগস্ট) মামলাটি দায়ের করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

সেই সূত্র অনুযায়ী আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন, সাবেক জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরী,

আওয়ামী লীগ নেতা আলী আহমদ, এম.এ মনজুর, যুবলীগের সভাপতি ঈমাম হোসেন, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো,যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা,

নুর মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ তৌহিদ, শামশুল আলম (বলি), মফিজ মিয়া, আনোয়ার ছিদ্দিক মামুন চৌধুরী, আবদুল মালেক চৌধুরী, শাহজাহান চৌধুরী, মো. শফি, আজিজুর রহমান মামুন, শাহজালাল (টিটু),

আবদুশ শুক্কুর, আবদুল হক মেম্বার, বুজুরুজ মিয়া, কাজল আইচ, সালাহ উদ্দিন, নুরুল আবছার, আরমান খান জয়, টি. এইচ জামাল, নিক্সন, মুসলিম, নুরুল আমিন, মিজানুর রহমান, জুয়েল, গিয়াস উদ্দিনসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।গত ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পর ৭ আগস্ট উখিয়া সদর-স্টেশনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলা চালানো হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

এদিকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অধিকাংশ নেতা-কর্মী গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছে। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews