1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে স্বর্ন ও নগদ টাকাসহ দুই পাচারকারী আটক

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

টেকনাফে স্বর্ন ও নগদ টাকাসহ দুই পাচারকারী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মায়ানমার কিয়াট সহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বুধবার ২১ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ আগস্ট মধ্যরাতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় অদ্য ভোর সাড়ে ৪ টার দিকে বাংলাদেশের জলসীমায় ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে। এসময় কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্ঠা করলে কোস্ট গার্ড সদস্যরা হাই স্পীড বোট দ্বারা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে, বোটে তল্লাশী চালিয়ে ৫৪৯২.৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫,০০,০০০ বাংলাদেশী টাকা ও ১,৭৭,০০,০০০ মায়ানমার কিয়াটসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews