1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় দেশী বিদেশী অস্ত্র গুলিসহ ১ লক্ষ ইয়াবা উদ্ধার

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

উখিয়ায় দেশী বিদেশী অস্ত্র গুলিসহ ১ লক্ষ ইয়াবা উদ্ধার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লক্ষ পিস ইয়াবা, ২ টি বিদেশী পিস্তল,১ টি দেশী তৈরী পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করেছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফারির বিল নামক স্থান থেকে এসব ইয়াবা ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বুধবার সকালে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, গত ২০ আগস্ট রাতে পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া থানাধীন পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে উৎ পেতে থাকে।

পরবর্তীতে, আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে কতিপয় মাদক চোরাকারবারী সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা,

তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা,

২ টি বিদেশী পিস্তল, ১ টি দেশী তৈরী পাইপগান, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৫ রাউন্ড পাইপগানের গুলি জব্দ করতে সক্ষম হয়েছে।এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews