1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে অজ্ঞাতপরিচয় ২ জনের মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

টেকনাফে অজ্ঞাতপরিচয় ২ জনের মরদেহ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে অজ্ঞাতপরিচয় দুজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদের জেটি সংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নাফ নদের টেকনাফ উপজেলা শাহপরীর দ্বীপ জেটিতে এলাকায় মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয়রা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন।

ভেসে আসা মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, প্রায় সাত বছর ধরে নাফ নদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় স্থানীয় জেলেরা মাছ শিকার করতে পারছে না। ভেসে আসা মরদেহ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের ঘটনায় নিহত দুজনের মরদেহ নাফ নদ দিয়ে ভেসে এসেছেন। মরদেহ দুটি উদ্ধারের পর উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews