1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গফরগাঁও পৌরসভার মেয়রকে গণপিটুনি, অতঃপর..

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

গফরগাঁও পৌরসভার মেয়রকে গণপিটুনি, অতঃপর..

এক বছর চার মাস পর নিজ কার্যালয়ে এসে গণপিটুনির শিকার হয়েছেন গফরগাঁও পৌরসভার মেয়র ইকবাল হোসেন সুমন।সোমবার (১৯ আগস্ট) দুপুরে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে তুলে দেন।

মেয়র ইকবাল হোসেন সুমন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা দুইবার গফরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এর আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবলের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তিনি গফরগাঁও ছেড়ে দেন। এ ঘটনার এক বছর চার মাস পর সোমবার সকালে তিনি নিজ কার্যালয়ে গেলে তাকে মারধর করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাহ বাবেল ও ইকবাল হোসেন সুমন মিলে গফরগাঁওয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন। তবে ২০২৩ সালে সংসদ সদস্যের সঙ্গে মেয়রের বিরোধ সৃষ্টি হয়। সংসদ সদস্যের হুমকির কারণে ওই সময় থেকেই ইকবাল হোসেন গফরগাঁও ছাড়া হন। এরপর থেকে তিনি গফরগাঁও পৌরসভায় নিজের কার্যালয়ে যাননি।

এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১০টার দিকে ইকবাল হোসেন পৌরসভার কার্যালয়ে যান। তিনি যাওয়ার কিছুক্ষণ পরই দল বেধে স্থানীয় লোকজন পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়রকে মারধর করেন। পরে ওই তারাই মেয়রকে পৌরসভার অদূরে গফরগাঁও থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেন।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, মেয়র থানা পুলিশের হেফাজতে আছেন। তবে তাকে মারধর করা হয়েছে কিনা সেটি জানা নেই। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

সূত্র: আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews