1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডেমোক্রেটদের কনভেনশন আজ ১৯ আগষ্ট

  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

ডেমোক্রেটদের কনভেনশন আজ ১৯ আগষ্ট 

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

শিকাগোতে ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশন আজ সোমবার,১৯ আগষ্ট ২০২৪।এতে প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে নিয়ে একসঙ্গে মঞ্চে আসবেন।

আগামী ৫ই নভেম্বর ২০২৪,যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থিতা এদিন তিনি কমালা হ্যারিসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। এ বিষয়ে জানেন এমন সূত্র উল্লেখ করে শনিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ডেমোক্রেটদের বিরোধিতা ও চাপের মুখে এক মাস আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান জো বাইডেন। তিনি তখনই কমালা হ্যারিসকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। আজকের সম্মেলনে তিনি সেই ইস্যুটি তুলে ধরবেন।

এদিন রাতে তিনি কনভেনশনে বক্তব্য রাখবেন। কমালা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে দলকে উজ্জীবিত করবেন। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আহ্বান জানাবেন।

দলের  ভেতরের খবর জানেন এমন দুটি সূত্র বলেছেন, সোমবার রাতে একসঙ্গে বাইডেন ও কমালা হ্যারিসকে দেখার বিষয়ে আলোচনা করছিল প্রচারণা টিম। এটাই ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বাইডেন এই সম্মেলনে বক্তব্য রাখার আগেই সেখানে কমালা হ্যারিসকে উপস্থিত করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি প্রচারণা কাজে পশ্চিমের পেনসিলভ্যানিয়াতে ছিলেন।

রোববার সেখান থেকে বাসে করে শিকাগো ফেরার কথা কমালা হ্যারিসের। গুরুত্বপূর্ণ এই কনভেনশনে উপস্থিত হওয়ার পর মঙ্গলবার পাশেই মিলওয়াউকিতে প্রচারণায় যাওয়ার কথা রয়েছে তার।

সেখানে সংক্ষিপ্ত প্রচারণা শেষে আবার শিকাগো ফিরে যাওয়ার কথা।

সেখানে মঙ্গলবার বক্তব্য রাখবেন কমালা হ্যারিসের স্বামী ডগ এমহোফ। তার বক্তব্য শোনার জন্য ফিরবেন কমালা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews