1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় অগ্নিদগ্ধ উজ্জ্বলের ১১ দিন পর মৃত্যু

  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অগ্নিদগ্ধ উজ্জ্বলের ১১ দিন পর মৃত্যু

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অগ্নিসংযোগের ১১দিন পর মারা গেছেন উজ্জ্বল (৩৪) নামের এক যুবক।  

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট উপজেলার মোক্তারপুর বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল হোসেন ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর মধ্যে দামুড়হুদার মোক্তারপুর বাজারের হোসেন আলীর একটি হার্ডওয়্যার দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন উজ্জ্বল হোসেন। সেদিনই তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা  সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, নিহত উজ্জ্বল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তার মরদেহ এলাকায় ফিরেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় গ্রাম্য কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews