কথিত আ.লীগ নেতা রবির দখলে থাকা মসজিদের জায়গা উদ্ধার
দীর্ঘ পাঁচ বছর ধরে মসজিদের বে-দখল হয়ে থাকা দেড় একর জমি দখলে নিলো মুসল্লীরা।
শুক্রবার জুম্মার নামাজ শেষে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা-বয়রাতলা জামে মসজিদের বে-দখল হওয়া ১৪৫ শতক জমি ফের উদ্ধারে নিয়েছে মুসল্লি ও সাধারণ জনতা।
জানাযায়, হাটবিলা-বয়রাতলা জামে মসজিদের প্রতিষ্ঠাতা মৃত- হাজী সৈয়দ আলী আটা মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ততকালে, ৯৯৬ নং মুনসেফপুর মৌজার, ২৩৯৫, ২৩৯৬ দাগে ১৪৫ শতক ধানী জমি দান করেন যায়।
এই জমির লিজের টাকায় মসজিদ পরিচালনা করার শর্ত থাকলেও বিগত বছর পাঁচেক ধরে মসজিদের জমিটি দখল করে রাখেন সাহের খান নামক এক কথিত চিত্রনায়ক। রবিউল ইসলাম ওরফে সাহের খান রবি মুনসেফপুর গ্রামের কাওছার আলী খানের ছেলে।
জমি নিয়ে মসজিদ কমিটির সাথে ইতোপূর্বে বেশ জামেলার জড়ান সাহের খান। মসজিদের চলতি কমিটির মেয়াদ থাকা শর্তেও মসজিদের জমি নিজ কব্জায় রাখতে পাল্টা কমিটি করে নিজের ফয়দা হাসিল করেন।
আগত মুসল্লিরা জানান মসজিদের দানকৃত ফসলি জমিটা লিজ হিসাবে অন্যত্রে প্রদান করা ছিলো যা থেকে বছরে একটা টাকা মসজিদ কোষাগারে জমা হতো। সাহের খান জমি গুলো দখল করে নেওয়ার পর থেকে এঅবধী কোনো টাকা পয়সা মসজিদের ফান্ডে জমা করেনি।
বরং এসব অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে উল্টো মামলা দিয়ে ফাঁসানো হয় কমিটির সদস্যদের।এঘটনায় শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লি ও কমিটির সদস্যরা শাহের খানের দখলে থাকা জমিটি পূর্ণ উদ্ধার করে মসজিদের পক্ষে সাইনবোর্ড প্রতিস্থাপন করা হয়।
Leave a Reply