ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ শুক্রবার টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দুইজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।
প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদিকে বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হয়েছে।
সত্যিকার অর্থে কী ঘটেছে সেটি দেখতে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত আসছে…
Leave a Reply