1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের বিষয়ে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে প্রবেশের আগে তিনি এ আশ্বাস দেন।

এর আগে বঙ্গভবন ও রাজউকের সামনের অংশে জড়ো হয়ে বৈষম্যের বিরুদ্ধে গ্রাম পুলিশের সদস্যরা স্লোগান দিতে থাকেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টার শপথ উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠানের আয়োজন চলছিল।

এমতাবস্থায় বঙ্গভবনে প্রবেশের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি গ্রাম পুলিশের সামনে এসে তাদের দাবি-দাওয়ার সব কাগজপত্র নেন। পরে গ্রাম পুলিশের কয়েকজন সদস্য তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি আপনাদের বক্তব্য শুনলাম, আপনাদের লিখিত বক্তব্যগুলো নিয়ে গেলাম। রোববার অফিসের প্রথম দিকেই আপনাদের বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করব। প্রয়োজনে আপনারাও আসতে পারেন। সংশ্লিষ্ট সচিবসহ সবাইকে নিয়ে বসে আমরা আলাপ-আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখবো। সম্ভব হলে সবটুকু বাস্তবায়ন করব।

তিনি বলেন, আমি বলছি না, বসার পর দিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এতটুকু বলতে পারি, আপনাদের সমস্যাগুলো নিয়ে কাজ করব। সর্বোচ্চ করার চেষ্টা করব। আপনারা এখন রাস্তা ছেড়ে চলে যান।স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসের ভিত্তিতে গ্রাম পুলিশের সদস্যরা সড়ক ছেড়ে চলে যান।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews