1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের ফোন, ড. ইউনূসকে

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের ফোন, ড. ইউনূসকে

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। এ সময় বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (১৪ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুতই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে। বুধবার ড. ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মানবাধিকার প্রধান এ মন্তব্য করেন।

এ সময় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান।

টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা আরও বলেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার রক্ষা এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রফেসর ড. ইউনূস দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

এ সময় তিনি বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা এবং এই গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস দেন। অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকার-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে পারলে এই পরিবর্তন এবং সংস্কার সফল হবে, এমন প্রত্যাশা জানিয়েছেন তিনি।

এর আগে, ৫ আগস্ট বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধের আহ্বান জানান মানবাধিকার কমিশনার ফলকার তার্ক।

সূত্র : আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews