আইনজীবী সমিতির সভপতি আবু মোর্ত্তজা ছোট বলেছেন, আমাদের সন্তানরা যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে তা রক্ষার দায়িত্ব অভিভাবকদের। সন্তানেরা যেন নিরাপত্তাহিনতায় না থাকে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের সাধারন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ইতিমধ্যে শহর-গ্রামে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা। তাদের যেন কেউ আশ্রয়-প্রশ্রয় না দেয় সে ব্যাপারে সকলে সতর্ক থাকার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের চৌরাস্তা মোড়ে বিএনপির সমাবেশে যেয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন যশোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট।
মিছিলে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এমএ গফুর, মাহমুদা খানম, কাজী মসরুর মুর্শীদ বাপী, ইলিয়াস তোতা, মোস্তফা মন্টু, রুহিন বালুজ, তাজউদ্দিন আহম্মেদ, মৌলদা পারভীন, রেহানা পারবীন, মোক্তাদিরুল হক মুক্ত, হাবিব কায়সার, বোরহান সিদ্দিকী, প্রবির চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply