1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

  • মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে নড়াইল সদর হাসপাতাল চত্বরে এ অভিযোগ করেন স্বজনরা। ঘটনায় জড়িত ডাক্তার মিঠুন বিশ্বাসকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ঘটনার সত্যতা স্বীকার করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম। স্বজনরা অভিযোগ করে জানান, লোহাগড়া উপজেলার শরসুনা গ্রামের পুলিশে কর্মরত ইকবাল শেখের মেয়ে ও তালবাড়িয়া গ্রামের নাইম শেখের স্ত্রী প্রসূতি শান্তাকে নিয়ে উপজেলার জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করা হয়।

কথা ছিল ভালো ডাক্তার দিয়ে তার সিজার করানো হবে। কিন্তু প্রত্যাশা ক্লিনিকের ডা. মিঠুন বিশ্বাস নিজে অ্যানেস্থেসিয়া দিয়ে তার সিজার করেন। সিজারে একটি মেয়ে সন্তান জন্ম নিলেও চিকিৎসকের ভুলের কারণে শান্তা অপারেশন থিয়েটারে মারা যান বলে অভিযোগ করেন তার স্বজনরা।

কিন্তু মারা গেলেও কৌশলে তাকে অ্যাম্বুলেসে করে নড়াইল সদর হসপাতালে পাঠানো হয়। এ সময় শান্তার স্বজনরা লোহাগড়া থেকে ডা. মিঠুনকে সঙ্গে করে সদর হাসপাতালে নিয়ে আসেন।

সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে উত্তেজিত জনতা ডা. মিঠুনকে ঘেরাও করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে সদর থানায় নিয়ে যান।

এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ডাক্তারকে আটক করে এনেছি। যেহেতু ঘটনা লোহাগড়া থানার আওতায়, তাই লোহাগড়া থানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews