1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না, শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না, শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন, দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গণ্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও (শেখ হাসিনা) ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে।

তিনি বলেন, কোনও পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয়। এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য। জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা। জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমরা করিনি। এ বিষয়ে কোনও নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয়ে গেলে তারাই সিদ্ধান্ত নেবেন।

পলিটিকাল পার্টি অ্যাক্ট করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনও ডিক্টেটর চাই না। জবাবদিহিমূলক সরকার চাই। এর মধ্যে থেকে যারা রাজনীতি করতে পারবেন, তারা রাজনীতি করবেন। যারা করতে পারবেন না, তারা করবেন না।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews