1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাজ্য: টিউলিপকে প্রপার্টির তদন্ত থেকে অব্যাহতি

  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য: টিউলিপকে প্রপার্টির তদন্ত থেকে অব্যাহতি 

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করেছে দেশটির পার্লামেন্টারি কমিশনার। লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য তিনি জমা দেননি, এমন অভিযোগকে ঘিরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। খবর বিবিসির।

কমিশনার বলেছেন, ‘‘একজন ট্রেজারি মন্ত্রীর লন্ডনের ভাড়ার সম্পত্তি নিবন্ধন করতে ব্যর্থতা “অনবধানবশত” হিসাবে গণ্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জুলাই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই অভিযোগটি করা হয়।

পার্লামেন্টারি কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ জানান, টিউলিপকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টিউলিপ তার আয়ের হিসাব উল্লেখ করতে দেরি হওয়ার পেছনে যে কারণ দেখিয়েছেন, সেটি গ্রহণ করা হয়েছে।

কমিশনার আরও বলেন, হ্যাম্পস্টেডের এমপি টিউলিপ তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি নিশ্চিত করেছেন।

টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র জানান, টিউলিপ দেরিতে আয়ের তথ্য জমা দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তার ভুলটি অনিচ্ছাকৃত উল্লেখ করে তিনি আরও বলেন, পার্লামেন্টারি কমিশনার টিউলিপের বিরুদ্ধে তদন্ত বাতিল করেছেন ও তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টি এমপি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড হাইগেইটে কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামসের বিপক্ষে দাঁড়ান। ফলাফল ঘোষণা শেষে তিনি প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews