1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাগে ফুঁসতে ফুঁসতে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বাহিনীপ্রধানদের বিশ্বাসঘাতক বলেন হাসিনা, কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

রাগে ফুঁসতে ফুঁসতে পদত্যাগপত্রে স্বাক্ষর করে বাহিনীপ্রধানদের বিশ্বাসঘাতক বলেন হাসিনা, কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন 

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

গত ৪ আগস্ট রাতে তিন বাহিনীর প্রধানদের ডাকেন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়াওই সময় রাগে তিনি সামনের টেবিলে আঘাত করে উচ্চস্বরে তাদের উদ্দেশে ঘোষণা দেন: আমি ক্ষমতা ছাড়ব না।

তবে পরের দিন (৫ আগস্ট) সকাল থেকেই গণভবনে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধান ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) গণভবনে ডাকা হয়।

শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি দৃঢ়ভাবে আগের কথারই পুনরাবৃত্তি করেন।

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কঠোর হতে হবে, সবকিছু নিয়ন্ত্রণে আনতে হবে। কাজটা কীভাবে করবেন, তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুন।’ 

যদিও পরিস্থিতি বুঝতে পেরে ঘনিষ্ঠজনেরা শেখ হাসিনাকে বলেছিলেন, পদত্যাগ করাই ভালো হবে। কিন্তু  শেখ হাসিনা তাদের কথা শোনেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সেনাপ্রধানও বারবার ফোন করে  শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন।

কিন্তু শেখ হাসিনা উল্টো বিক্ষোভ দমনে সব বাহিনীকে আরও কঠোর হতে বলেন।তবে বাহিনীগুলো এতে রাজি হয়নি।

শেখ হাসিনা অবশ্য নিজের দাবিতে অবিচল ছিলেন। তিনি সেনাবাহিনী ও পুলিশপ্রধানসহ বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু কেউ তাকে আশা দেয়নি।

বরং তাদের পরামর্শ ছিল সোজাসাপটা: যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যান।শেখ হাসিনার নিরাপত্তা কর্মীরাও আশঙ্কা প্রকাশ করেন।

তখন উপস্থিত কর্মকর্তারা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে এ বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। এরপর শেখ রেহানা বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। 

কিন্তু শেখ হাসিনা তখনও রাজি হননি, তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। একপর্যায়ে একজন শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন।

জয় তখন তার মায়ের সঙ্গে কথা বলেন। ছেলের সঙ্গে কথা বলার পর অবশেষে পদত্যাগ করতে রাজি হন শেখ হাসিনা। তিনি অবশ্য পদত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশে প্রচারের জন্য। কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি।

তখন তিনি হতাশ হয়ে হাল ছেড়ে দেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করার আগে  শেখ হাসিনা পরোক্ষভাবে তিন বাহিনীর প্রধানকে বিশ্বাসঘাতক বলেছেন।রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন, তারপর কান্নায় ভেঙে পড়েন।সূত্র জানায়, শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছেন।

যাওয়ার আগে তিনি তার দলের সব নেতাকর্মীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনে শেখ হাসিনার পাশে তার বোন ছাড়া আর কেউ ছিল না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews