1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ড. ইউনূসকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন কাদের সিদ্দিকী

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ড. ইউনূসকে নিয়ে যে শঙ্কার কথা জানালেন কাদের সিদ্দিকী

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দেশে শান্তি ফেরাতে না পারলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে আজ বুধবার সাংবাদিকদের এ কথা কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই। তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি-শৃঙ্খলা আনতে না পারলে,

তারও পরিণতি এ রকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। ছাত্র-বন্ধুদের অভিনন্দন জানিয়ে তাদের বলব, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব।

শিক্ষার্থীরা বিপ্লব ঘটিয়েছে জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সব ছাত্রনেতাদের বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষ নই। কোনো আওয়ামী লীগ নেতার গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপনা করুন, আপনারা জয় তিলক পরুন।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করেনি। তিনি বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এই ধ্বংস, ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে।’

প্রসঙ্গত, ফ্রান্সের প্যারিস থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews