যশোরের জাবির হোটেলের সামনে রীতিমতো ধ্বংসস্তূপ। যানচলাচলের অনুপযোগী হয়ে পড়ে চিত্রামোড় থেকে মাইকপট্টি পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে প্রশাসন বা পরিস্কার পরিচ্ছন্ন কর্র্মীদের দেখা মেলেনি। ঠিক সেই সময়েই হাজির হন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেওয়া ছাত্রকর্মীরা। এবার তারা পুরো এলাকা নিজেরাই পরিস্কার পরিচ্ছন্ন করে যাতায়াত ব্যবস্থা সচল করে দেন।
ছাত্ররা মঙ্গলবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে আহ্বান জানানোর সাথে সাথে শ’শ’ ছাত্র চিত্রামোড়ে সমবেত হন। তারা প্রথমেই জাবের হোটেল থেকে হরিলুট নিয়ন্ত্রণ করেন। পরে নিজেদের হাতে পুরো এলাকা পরিচ্ছন্ন করে ফেলেন।খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার দুুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষথেকে ফেসবুক গ্রুপে ঘোষণা দেওয়া হয় যশোর শহরের বিভিন্ন অপরিচ্ছন সড়ক পরিস্কার করতে হবে। তড়িৎগতিতে সাড়া আসতে শুরু করে। কারও হাতে ঝাটা, কারও হাতে বালতি, আবার কেউ বস্তা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল চারটা বাজতেই শ’শ’ ছাত্রছাত্রী ঈদগাহ এলাকায় জড়ো হন।
শিক্ষার্থীরা ঈদগাহ এলাকা পরিস্কার করেন। পরে তারা যান চিত্রামোড়ের জাবির হোটেলের সামনে। এসময় দেখা যায় জাবির হোটেল থেকে যে যার মতো মালামাল নিয়ে চলে যাচ্ছে। কেউ ভ্যানে, কেউ রিকশায় আবার কেউ হাতে করেই মালামাল নিয়ে চম্পট দিচ্ছে। ছাত্রছাত্রীরা লুটপাট নিয়ন্ত্রণ করে সকলকে বিল্ডিং থেকে নামিয়ে দেয়। পরে লাল ফিতে দিয়ে ব্যারিকেড তৈরি করে। এরপর শুরু করেন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। ছেলেমেয়ে একত্রিত হয়ে প্রায় দুইঘণ্টা তারা বিরতিহীনভাবে কাজ করে পুরো এলাকা পরিস্কার করে ফেলেন। এসময় দেখা যায়, উপস্থিত জনসাধারণদের কেউ কেউ তাদের কাজে অনুপ্রাণিত হয়ে মাস্ক ও পানি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
পরবর্তিতে ছাত্রছাত্রীরা যান শহরের দড়াটানায়। সেখানেও একই ভাবে পরিস্কার করেন। পরবর্তীতে তারা গরীব শাহ এলাকায় যেয়ে পরিস্কার করেন। সবশেষে শহীদ মিনারে যেয়ে সন্ধ্যার পর মোমবাতি প্রজ¦ালনের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করেন।এ বিষয়ে আরিফ, জিহাদ, রেহানসহ বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, তাদের আনন্দ উল্লাস ম্লান করে দিয়েছে অনাকাঙ্খিত একটি ঘটনা। যা বহিরাগত ও দুর্বৃত্তরা করেছে। শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর করার কারণে পথচারী ও যানবহন চলাচলে বেগ পেতে হচ্ছে। এসব বিষয় মাথায় নিয়েই তারা মাঠে নেমেছেন।
এরআগে বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকারীরা চাঁচড়া মোড় এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শেষে সমাবেশ করেন।
সমাবেশে সমন্বয়ক রাশেদ খান বলেন, যশোরের বিভিন্ন দোকানপাট ও বাসা বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে যা মোটেও কাম্য নয়। ছাত্ররা কেউই এর সাথে জড়িত নেই বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, যেখানেই অন্যায় ও অনিয়ম হবে সেখানেই তারা প্রতিহত করবেন। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবেনা। বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ছাত্রদের স্বস্ব এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।এছাড়া আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থণা করা হয়। এরপর তারা শোক র্যালির আয়োজন করে।

অনলাইন ডেস্ক
Leave a Reply