ছাত্র-তরুণদের বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে জানিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ।
তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আসুন ছাত্র-তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে।আজ বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে সমাবেশে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শতশত শহীদদের শ্রদ্ধা জানাই। যে স্বপ্ন নিয়ে ছাত্র-তরুণরা বুকের রক্ত ঢেলে দিয়েছে তাদের জন্য সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনলাইন ডেস্ক
Leave a Reply