1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় আ.লীগ অফিসে ভাঙচুর- ও আগুন, নিহত ৪জন

  • মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আ.লীগ অফিসে ভাঙচুর- ও আগুন, নিহত ৪জন

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

শেখ হাসিনার পদত্যাগের পর, চুয়াডাঙ্গায় বিজয় উল্লাস করেছেন ছাত্র-জনতা।সোমবার (৫ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের হয়। আনন্দ উল্লাস প্রকাশ করেন তারা।

এর পাশাপাশি হামলা ও অগ্নিসংযোগ চালায় এক শ্রেণীর দুর্বৃত্তরা। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য (সাবেক) সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বাড়িতে হামলা চালানো হয়।

ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় তার ভাই ও ভাতিজার বাড়িতেও। স্বেচ্ছাসেবক লীগ ও যুব লীগের অফিসেও হামলা ভাঙচুর চালানো হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের বাড়ি ও অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। একইভাবে অন্যান্য নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

এদিকে, শহরের হাসপাতাল সড়কে যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে চার যুবক নিহত হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা ওই বাসায় বসবাসকারী কেউ নন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় আরও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তেও কাজ চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews