1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফোনের ইন্টারনেট গতি বাড়াবেন যেভাবে

  • বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ফোনের ইন্টারনেট গতি বাড়াবেন যেভাবে

হাকিকুল ইসলাম থোকন,বাপসনিউজঃ

মোবাইলের ইন্টারনেট স্পিডের গতি কম হলে কোনো কিছু ডাউনলোড করতে গেলে চরম বিরক্তির মধ্যে পড়তে হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধীরগতির কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে হতে হয় নাজেহাল, পাশাপাশি মেসেজ পাঠানোর পরও ডেলিভারির জন্য বসে থাকতে হয় এক্ষেত্রে।

তাই অল্প কিছু সেটিংসের পরিবর্তন ও কার্যক্রমের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব। মোবাইল ইন্টারনেট স্পিড ধীর হয়ে যাওয়া বা মোবাইল ডিভাইসই ধীরগতিতে কাজ করলে ডিভাইসটি একবার রিস্টার্ট করলে সমাধান পাওয়া যায়। এছাড়া রিস্টার্ট করলে মোবাইলের অনেক খুঁটিনাটি সমস্যার স্বয়ংক্রিয়ভাবে সমাধান পাওয়া যায়। ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করে ৪জি বা ৫জি স্পিডে নেওয়া যায় ইন্টারনেট গতিকে।

এজন্য মোবাইলের নেটওয়ার্ক অপশনে গিয়ে ইন্টারনেট অপশন, তারপর মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি-তে সেট করা থাকলে, এটিকে ৪জি বা ৫জি-তে পরিবর্তন করতে হবে। এতে ইন্টারনেটের ধীরগতির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পাশাপাশি মোবাইলের কোনো আপডেট এলে এবং তা দীর্ঘদিন আপডেট দেওয়া না হলে ডিভাইস ও এর নেটওয়ার্ক ধীরগতির হয়ে যেতে পারে। তাই আপডেট এলে দেরি না করে তা দ্রুতই দিয়ে দেওয়া উচিত।

এছাড়া মোবাইলের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করলে বা মুছে ফেললেও এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। মোবাইল ডিভাইসের ক্যাশ মেমোরি পরিষ্কার বা ক্লিন করেও সাময়িক সমাধান সম্ভব। ইন্টারনেট স্পিড বৃদ্ধি করে এমন কিছু অ্যাপ গুগল প্লে-স্টোরে রয়েছে।

এসব অ্যাপের ব্যবহারেও ইন্টারনেট স্পিড বাড়ানো সম্ভব। তাছাড়া অনেক সময় ইন্টারনেট ব্রাউজার পরিবর্তন করেও দেখা যায় ইন্টারনেট স্পিড বেড়ে গেছে।তবে একেবারে ত্বরিত সমাধান পেতে মোবাইলের ফ্লাইট মোড অন করে, আবার অফ করলে ইন্টারনেট গতির পরিবর্তন দেখা যেতে পারে। এতে নেটওয়ার্ক কানেকশন পুনরায় সেটআপ হয়, ফলে স্পিড বাড়তে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews