গত ১৭ জুলাই ,বুধবার নিউইয়র্কের চার্চ ম্যাকডোনাল্ডের একটি রেস্টুরেন্টে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখা, , জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যুক্তরাষ্ট্র শাখা,জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ।খবর বাপসনিউজ।
সভায় বক্তারা বলেন , বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক বছরের সহিংসতার ধারাবাহিকতা রয়েছে, যা ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। হেলমেট বাহিনী , হাতুড়ি বাহিনী , রড বাহিনী , বন্দুক বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের জনগণকে রক্তাক্ত করা হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন , ‘এই হত্যাকাণ্ডের দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। কারণ আগের রাতের নির্বাচনের অবৈধ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগ নেতাদের উসকানিমূলক বক্তব্য ছাত্রদের বিক্ষুব্ধ করে তোলে এবং নিরীহ ছাত্রদের উপর ছাত্রলীগকে হেলমেট পরিয়ে অস্ত্র হাতে লেলিয়ে দেয়া হয়।
বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চিপ হুইপ জয়নাল আবেদীন ফারুক ,জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যুক্তরাষ্ট্র সভাপতি এসএম রহমত উল্লাহ ভূঁইয়া , জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশ এর পক্ষ থেকে হাজি আনোয়ার হোসেন লিটন , মোস্তফা কামাল পাশা বাবুল , জসিম উদ্দিন ভূঁইয়া , মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন ,সেক্রেটারি গোলাম হোসেন , জাহাঙ্গীর সরোয়ার্দী সহ আরো অনেকে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় নেতারা বলেন, ‘সরকারের শীর্ষ ব্যক্তিদের আসকারা পেয়ে ছাত্রলীগ মঙ্গলবার ছাত্র হত্যার উন্মত্ততায় মেতে উঠে। পাকিস্তানের স্বৈরাচারী সরকারের মতো আওয়ামী লীগ সরকার আলোচনার পথকে ছুঁড়ে ফেলে রক্তই বেছে নিল।’ বাংলাদেশ সরকার কোটা সংস্কার আনন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে এবং সারা দেশে চলমান আন্দোলনের সময় তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যার্থ হয়েছে।
আহ্বান জানিয়ে বক্তারা বলেন , মুক্তিকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মেধাবী পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশে ছাত্রবিক্ষোভের ওপর দমনপীড়ন চলছে। শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে ছয়জনকে হত্যা করেছে। বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে, বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। তারা গত ১৫ বছর ধরে বার বার এটা করে যাচ্ছে। ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন (টেরোরিস্ট অর্গানাইজেশন) হিসেবে বিবেচনা করতে হবে।
অতীতের কালো অধ্যায়ের কথা স্বরণ করিয়ে বক্তারা বলেন , পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে, রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাঈদ। কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি শাসকগোষ্ঠীর বাহিনী। এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করছিলেন তিনি তখন সাঈদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে। লজ্জজনক নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক সেইভাবে, এইভাবে ক্ষমতা রক্ষা করছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭২ থেকে ৭৫ পর্যন্ত এমন করে লেলিয়ে দিয়ে গণহত্যার কালো ইতিহাস আওয়ামীলীগ জন্ম দিয়েছিলো।
সভায় বক্তারা বলেন , চলমান সংকট সমাধানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ‘আমরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের দাবিকে অত্যন্ত যৌক্তিক বলে মনে করি।আমরা মনে করি, কোটা কখনো, মেধার বিকল্প হতে পারে না। এ কোটার কারণে প্রতিভাবান অনেক চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত হচ্ছেন।কোটা ব্যবস্থার বিলোপ হলে সব প্রার্থীর মধ্যে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। এতে করে মেধাবী ও যোগ্য প্রার্থীরা তাদের প্রকৃত প্রতিভার স্বীকৃতি পাবেন এবং যোগ্য প্রার্থীদের মাধ্যমে সরকারি খাতে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পাবে।’
সভায় বক্তারা আরো বলেন , শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক হওয়া সত্ত্বেও তাদের দাবি না মেনে বল প্রয়োগের পথ বেছে নিয়েছে সরকার।আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর নির্বিচার হামলা চালানো হয়েছে। সরকারি ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিস্তল, রড, লাঠি, হকিস্টিক, ধারাল অস্ত্র নিয়ে হামলা করে।
নির্বিচার হামলায় নারী শিক্ষার্থীরাও রেহাই পায়নি। বিশেষ করে গতকাল (মঙ্গলবার) ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে দেশের বিভিন্নস্থানে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলে পড়ে। আমাদের সন্তান সমতূল্য কোমলমতি অসংখ্য শিক্ষার্থীকে রক্তাক্ত করতে দেখেছি। তাদের শরীর বেয়ে ঝরছিল রক্ত। আন্দোলনরত শিক্ষার্থীদের লাশ পড়ে থাকতে দেখেছি রাস্তায়।শিক্ষার্থীদের রক্তে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের পিচঢালা কালো রাস্তা লালে লাল হয়ে যায়।যা একাত্তরের পাক হানাদার বাহিনীর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।
নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৬ জন টকবগে ছাত্র-যুবককে। এই বর্বরোচিত হামলায় আমরা শুধু উদ্বিগ্নই নই, ক্ষুব্ধ ও বেদনার্তও।জাতির কাঁধে ছাত্রের লাশ- এরচেয়ে বেদনার খবর আর কী হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হলগুলোতে ২৫ মার্চের কালো রাত কে ও হাড়ি মানিয়ে তান্ডব চালিয়েছে সরকারের মদদ পুষ্ট বাহিনী।
ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন , ‘আমরা অবাক বিস্ময়ে দেখলাম, পুলিশের সামনে সরকারি দলের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করছে; আর তারা নীরব দর্শকের মতো তাকিয়ে থাকল। কোথাও কোথাও পুলিশ আর সরকারি দলের ক্যাডাররা যৌথভাবে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে।
শুধু তাই নয়, আহত ও রক্তাক্ত ছাত্ররা যখন কাতরাচ্ছে তাদের হসপিটালে নেওয়ার ব্যবস্থা পর্যন্ত পুলিশ করেনি। এমনকি আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়া হয়। হামলায় আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে থাকা অবস্থায় তাদের ওপর আবারও হামলা চালানো হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সমতুল্য।

Leave a Reply