1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দু’পক্ষের মারামারি

  • শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দু’পক্ষের মারামারি

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে আহত রোকনকে (২৩) উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।

শুক্রবার (১২ জুলাই) জুমার নামাযের পর বাঁকা স্কুলপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ।

আহত রোকন (২৩) বাঁকা গ্রামের হারুনের ছেলে ও আহত আব্দুল খালেক (৬৫) একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

জানা গেছে, গত ২৮ জুন বাঁকা গ্রামে মসজিদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরইমধ্যে সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ করতে থাকেন অনেকে। জুমার নামাযের পর দুই পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়।

একপর্যায়ে রোকন ও আব্দুল খালেক আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোকনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে এবং আব্দুল খালেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, তার মাথায় শক্ত লাঠি জাতীয় কিছুর আঘাতে জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews