1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ডিবি কর্তৃক দু’টি পৃথক অভিযানে ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩

  • শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

নড়াইলে ডিবি কর্তৃক দু’টি পৃথক অভিযানে ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজু সরদার (৩০) নড়াইল জেলার সদর থানাধীন ফেদী গ্রামের মোঃ চান সরদারের ছেলে এবং মোঃ বায়েজিদ শেখ (২৪) একই গ্রামের মোঃ মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে।

গত ১১ জুলাই’২৪ রাত ২২ঃ৫০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০৩ নম্বর চন্ডীবরপুর ইউপি এর অন্তর্গত ফেদী গ্রামস্থ আসামি মোঃ বায়েজিদ শেখ (২৪) এর বসতবাড়ির পরিত্যক্ত দোচালা টিনের ঘরের মধ্য হতে তাদেরকে আটক করা হয়। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মেহেদী হাসান,

এএসআই (নিঃ) মোঃ মারুফ আহমেদ ও এএসআই(নিঃ) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অদ্য ১২ জুলাই’২৪ দুপুর ১৪.২০ ঘটিকার সময় মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন গুপীকান্তপুর আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।   

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews