1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় এক যুবকের কোমরে আড়াই কোটি টাকার সোনার বার

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এক যুবকের কোমরে আড়াই কোটি টাকার সোনার বার

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকার আটটি স্বর্ণের বারসহ আকরাম হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে দুপুর ১টার দিকে দর্শনার ঠাকুরপুর বাগানপাড়া এলাকা থেকে স্বর্ণের বারগুলোসহ আকরামকে আটক করা হয়।আটক আকরাম একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে ঠাকুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে।

খবর পেয়ে ঠাকুরপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৯০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর বাগানপাড়ার বটগাছের নিচে অবস্থান নেন।

দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে আকরামকে থামতে বলা হলে তিনি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন।

একপর্যায়ে তাকে আটক করে তল্লাশি চালালে তার কোমরের সঙ্গে কালো স্কচটেপ দিয়ে পেঁচানো চারটি প্যাকেটে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।
এ স্বর্ণের ওজন দুই কেজি ৩৩৫ গ্রাম।

এসময় জব্দ করা হয় তার মোটরসাইকেলটিও। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে দর্শনা থানায় হস্তান্তর করা হচ্ছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews