1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুমব্রু সীমান্ত থেকে ১ লাখ ইয়াবা ও আইস উদ্ধার

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

তুমব্রু সীমান্ত থেকে ১ লাখ ইয়াবা ও আইস উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১০ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাশরুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, ‘বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতার গাছ বাগান নামক এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা

মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবির সদস্যরা পাচারকারীদের ধাওয়া দিলেও আটক করতে সক্ষম হয়নি।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ছোট একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ আইস।উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews