1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লোহাগড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

লোহাগড়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া সরকারি কলেজ মাঠে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার ( ৭ জুলাই) লোহাগড়া রথখোলা এলাকায় শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল পূজা-অর্চনা, রথটানা, আলোচনা ও প্রসাদ বিতরণ। সকালে রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

রথযাত্রা উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাবু রঘুনাথ কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম, লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান।

এ সময় লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদ এবং হিন্দু-বৌদ্ব-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। আগামী ১৫ জুলাই উল্টোরথ যাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews