শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা বিআরডিবি(ইরেসপো) প্রকল্পের আওতায়, বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ জন কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় গতকাল। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কিশোর কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন এআরডিও (ইরেসপো) সঞ্জিব মজুমদার, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইমুন নিছা ও ইভটিজিং, বাল্য বিয়ে ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ। আরও বক্তব্য রাখেন বুনাগাতী ইউপি’র চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, আরডিও মোঃ রেজাউল হক, হিসাব রক্ষক(ইরেসপো) মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply