1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিয়ানমার থেকে ৩১ জন রোহিঙ্গা ও বিজিপির সদস্যকে ফেরত পাঠানো হলো সেন্টমার্টিনে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার

  • শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মিয়ানমার থেকে ৩১ জন রোহিঙ্গা ও বিজিপির সদস্যকে ফেরত পাঠানো হলো সেন্টমার্টিনে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

প্রাকৃতিক দুর্যোগের মুখে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভেসে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলারটিকে স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার সঙ্গে আছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্য।

ইঞ্জিন সচল হওয়ার পর শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে ট্রলারটি দ্বীপ থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিনে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন।

তিনি জানান, সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ এবং ইঞ্জিল বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে দ্বীপে ভেসে এসে ভিড়েছিল। বিকালে ট্রলারটিসহ রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের গন্তব্যের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

সকালে ট্রলারটি দ্বীপের উত্তর/পশ্চিম সৈকতে এসে ভিড়ে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, রোহিঙ্গা ও বিজিপি সদস্য দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি হেফাজতে রাখা হয়। ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ শিশু রয়েছে। সশস্ত্র বিজিপি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট।

রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের বরাতে মুজিবুর রহমান বলেন, তারা জানিয়েছেন–বৃহস্পতিবার বিকালে মিয়ানমারের মংডু শহর থেকে সমুদ্রপথে ট্রলারটি রওনা হয়। মিয়ানমারের জলসীমায় থাকা দেশটির নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। পরে নৌবাহিনীর জাহাজে করে তাদের সিটওয়ে শহরে যাওয়ার কথা। কিছুদূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্টমার্টিনের উত্তর/পশ্চিম সৈকতে চলে আসে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে সেন্টমার্টিনের উত্তর গুলাচ্চরে একটি ট্রলারে লাইটের সিগন্যাল দেখতে পায় দ্বীপের স্থানীয় জেলেরা। তারা বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের খবর দেন। সেন্টমার্টিন বিজিবি টহল টিম সেখানে গিয়ে সবাইকে নিজেদের হেফাজতে নেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্ট গার্ড।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews