1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ চলছে লুটেরাজ ও মাফিয়াদের হাতে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে ,,,, গয়েশ্বর চন্দ্র রায়

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলছে লুটেরাজ ও মাফিয়াদের হাতে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে

,,,, গয়েশ্বর চন্দ্র রায়

শহিদ জয়, যশোর অফিস :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ এখন চলছে লুটেরা ও মাফিয়াদের হাতে। আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় বসানো হয়েছে। তাদের তৈরি বেনজির-আজিজ দেশবাসীর কাছে চিহিৃত হয়েছে। এরা এখন পলাতক ও আত্মগোপনে রয়েছে। এ সরকারের অবস্থাও এক সময় তাদের মতোই হবে। এরা পালিয়ে যাবারও পথ পাবে না। জনগন ধরে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করাবে। বুধবার বিকেলে টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশ, মাটি ও মানুষ নিয়ে রাজনীতি করে বিএনপি। পক্ষান্তরে আওয়ামী লীগ দেশ বিক্রির রাজনীতি করে। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ ইজারা দিয়ে এসেছে। তারই অংশ হিসেবে এখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল করবে। যা এদেশের মানুষ কখনো চায় না। কিন্তু তাদের কিছু বলা নেই। বর্তমান সরকারের এ জাতীয় অবৈধ কর্মকান্ড প্রতিরোধে জনগনকে এক কাতারে দাড়াবার আহবান জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, সাবেরা নজমুল মুন্নি, ফারাজী মতিয়ার রহমান, আব্দুল হাই মনা, যুবদলের সভাপতি এম.তমাল আহমেদসহ বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews