চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল জব্বার (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বারের বাড়ি দামুড়হুদা সদর ইউনিয়নের দেওলী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, দেওলী মোড়ে একটি চায়ের দোকানের পাশে ভ্যান রেখে অন্ধকারের মধ্যে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জব্বার।
এসময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় আব্দুল জব্বারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, স্থানীয়রা জানিয়েছেন যে মোটরসাইকেলে দুজন ছিলেন।
আব্দুল জব্বারকে ধাক্কা দেওয়ার পর তারাও ছিটকে রাস্তায় পড়েছিলেন।এতে তাদের মধ্যে একজন আহত হন।





Leave a Reply