1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু থেকে মদ তৈরির ১৩ হাজার লিটার স্পিরিট গায়েব!

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু থেকে মদ তৈরির ১৩ হাজার লিটার স্পিরিট গায়েব!

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে ১৩ হাজার ১৯০ দশমিক ৭৫ লিটার ডিএস স্পিরিট (মদ তৈরির কাঁচামাল) গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এসব স্পিরিটের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

কেরু ডিস্টিলারিতে ডিএস স্পিরিট দিয়ে বিলেতি মদ ফরেনলিগারের বিভিন্ন ব্র্যান্ডের মদ উৎপাদন করা হয়। এসব মালামাল গায়েবে কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে ব্র্যান্ডেড ওয়্যারহাউজের (ডিস্টিলারি ভান্ডার) সাবেক ইনচার্জ এ কে এম মাজেদুর রহমান ওরফে তুফানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী ইনচার্জ জাহাঙ্গীর হোসেন।দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি ডিস্টিলারি বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে ব্র্যান্ডেড ওয়্যারহাউজে কর্মরত সহকারী ইনচার্জ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়ে ইনচার্জ হন। এর আগে কেরু অ্যান্ড কোম্পানি ডিস্টিলারি বিভাগে ব্র্যান্ডেড ওয়্যারহাউস ইনচার্জ ছিলেন এ কে এম মাজেদুর রহমান ওরফে তুফান।

বর্তমান ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন লিখিত অভিযোগে বলেন, ‘আমাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ডিএস গোডাউন, ডিএস স্পিরিটের ৩ নম্বর ভ্যাট গোডাউনে সরেজমিন গভীরতা ছিল ১০৯ ইঞ্চি। যার বাস্তবিক মজুত রয়েছে ৩৫ হাজার ৫১২ দশমিক ২৩ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত দেখানো হয়েছে ৩৯ হাজার ৭১১ দশমিক ৫৫ লিটার।

৭ নম্বর ভ্যাট গোডাউনে সরজমিন গভীরতা ৫৩ ইঞ্চি। যার বাস্তবিক মজুত রয়েছে চার হাজার ৮০৪ দশমিক ৩০ লিটার। কিন্তু হস্তান্তর তালিকায় মজুত দেখানো হয়েছে ১৩ হাজার ৭৯৫ দশমিক ৭৩ লিটার। এছাড়া ১০ নম্বর ভ্যাটে ৪ ইঞ্চি মালামাল কম আছে।

ভ্যাট নম্বর ৩, ভ্যাট নম্বর ৭ ও ভ্যাট নম্বর ১০ বাস্তবিক মজুত অনুযায়ী ১৩ হাজার ১৯০ দশমিক ৭৫ লিটারের বেশি মালামাল কম থাকায় আমি দায়িত্ব গ্রহণ করেনি। এ বিষয়ে গত ২ মে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করি।’

এ বিষয়ে জানতে ডিস্টিলারি বিভাগের ব্র্যান্ডেড ওয়্যারহাউজের (ডিস্টিলারি ভান্ডার) সাবেক ইনচার্জ এ কে এম মাজেদুর রহমান ওরফে তুফানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

জিএম (ডিস্টিলারি) রাজিবুল ইসলামও কোনো বক্তব্য দিতে রাজি হননি।দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইউসুফ আলী বলেন,

‘ডিস্টিলারি বিভাগের ব্র্যান্ডেড ওয়্যারহাউজ থেকে মালামাল গায়েব হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানাবো।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews