1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় এবার ঈদে অসহায়দের পাশে ‘তারা দেবী ফাউন্ডেশন’

  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এবার ঈদে অসহায়দের পাশে ‘তারা দেবী ফাউন্ডেশন’ 

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারা দেবী ফাউন্ডেশন’।

সোমবার (১৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে অসহায়দের মধ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী পবিত্র কুমার আগরওয়ালা। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে চলে খাবার পরিবেশন।

চুয়াডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদসহ নেতাকর্মী ও দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ করেন।

তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন বস্তির বাসিন্দা বৃদ্ধা ছইরন নেছা বলেন, ‘কেউ খাবার দিলে পেটে যায়, না দিলে অনাহারে থাকতে হয়। ঈদে এই খাবার পেয়ে ভালো লাগছে। আল্লাহ দিলীপ বাবুকে ভালো করুক।’

জহুরুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, ‘ঈদের দিন পেটভরে খেলাম। খুব ভালো লাগছে।’

তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলু বলেন, ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি ঈদেই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews