নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. বাপ্পি সরদারকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সে কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মিন্টু সরদারের ছেলে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (ওসি) মো.সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মঞ্জুর মোরশেদ সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার মুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী বাপ্পি সরদারকে গ্রেফতার করে। সংগ্রহ নিউজ।।।
সে জিআর ৪৬/২১ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এ বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।#


Leave a Reply